ঝিনাইদহের শৈলকুপায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার বিকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ধুধসর ও চড়ুইবিল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিকাল ৫ টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক হান্নান খাঁ ( ৩৫ ) ঘটনাস্থলে মারা যান। তিনি শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবুর আলি খার ছেলে। হেলপার আহত হন। ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
অপর দুর্ঘটনাটি ঘটে একই সড়কের চড়ুইবিল এলাকায়। মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সজিব হোসেন ( ২০ ) রাস্তার উপর ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার ঘোষবিলা গ্রামের আকবর আলির ছেলে।
ইত্তেফাক/কেকে
