দেওয়ানগঞ্জের বিলে মিললো ডলফিন

আপডেট : ২৭ জুন ২০২০, ০২:১৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিলের পানিতে ভাস্যমান অবস্থায় মিললো ৭ ফিট দৈর্ঘ্য বিরল প্রজাতির মাছ। 

শুক্রবার স্থানীয় লোকজনরা মাছটি বিলের পানি থেকে ডাঙ্গায় তুললে মাছটি মারা যায়। ৭ ফিট দৈর্ঘ্যর এ বিরল প্রজাতির মাছের ওজন হবে ১০৫ কেজি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটি ভেসে উঠলে অনেকই ভেবেছিল হয়তো কারও গরু পানিতে পড়ে গেছে, তাই উদ্ধার করতে গেলে এই বিরল প্রজাতির মাছটি চোখে পড়ে। উদ্ধারের পর দেখা যায়- এটি গরু নয়, বৃহৎ আকারের একটি মাছ। তবে এটি কী মাছ এলাকাবাসী কেউ বলতে পারেননি। মাছটি এক নজর দেখতে মেঘ বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের সাবেক সহকারী শি¶ক আলহাজ্ব আজিজুর রহমান বলেন, এটা একটি ডলফিন, সম্ভবত সাগর থেকে রাস্তা হারিয়ে নদীপথে বিলে প্রবেশ করেছে। ধারণা করা হয়, খাদ্যের অভাব ও তার সঙ্গীদের হারিয়ে স্বাস্থ্যগত সমস্যা হয়েছে।
 
তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ফরহাদ হোসেন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, এটি ডলফিন হতে পারে।

ইত্তেফাক/কেকে