সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ০৩:২২

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজুলি বর্মন (৩০) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাজুলি ওই গ্রামের বিকাশ চন্দ্র বর্মনের স্ত্রী। 
          
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম জানান, শুক্রবার দুপরে নিহতের স্বামী বিকাশ চন্দ্র বর্মন স্ত্রীকে দীর্ঘ সময় খোঁজে না পেয়ে বসত ঘরের এক কোনো নিথর দেহে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে জানান। কাজুলি বর্মন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো.আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। 

ইত্তেফাক/কেকে