কাহারোল উপজেলা বন্যায় প্লাবিত

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:২২

দিনাজপুরের কাহারোল উপজেলায় দুদিনের টানা ভারী বর্ষণ এবং পূর্নভর্বা নদীর পানি উজানের নেমে আসায় কাহারোল হাটসহ উপজেলার বিভন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে মানুষ বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। 

এদিকে পুকুর ডুবে যাওয়া মাছ ভেসে যায় ও আমন ধানের বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। ২৫জুন বিকেলে কাহারোল উপজেলার বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মনোজ কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় ও রসুলপুর ইউপি চেয়রম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমুখ। 
                  
ইত্তেফাক/কেকে