করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মারা গেছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন তিনি ।এছাড়াও তিনি আরো জানান যে মোহাম্মদ সেলিম করোনায় আক্রান্ত ছিলেন।
মোহাম্মদ সেলিম শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার জনমানুষের প্রাণের মনি ছিলেন। তার এই মৃত্যুতে ডামুড্যাবাসী শোকাহত। জীবন দশায় তিনি বহু জনসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করে জনগণের সেবা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
ইত্তেফাক/কেকে
