নড়াইলে গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার সুফিয়া বেগম নামের একজন বৃদ্ধা মারা গেছেন এবং নতুন করে ২১জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
তিনি জানান, করোনায় আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৩জন, লোহাগড়া উপজেলায় ৮জন এবং কালিয়া উপজেলায় ১জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৬জন হাইওয়ে পুলিশ সদস্য ও ৮জন ডাক্তারসহ সর্বমোট ১৫৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮চিকিৎসকসহ ৪৫জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৬জন মারা গেছেন।
ইত্তেফাক/এমআরএম
