গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৪

আপডেট : ২৭ জুন ২০২০, ১০:২৩

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায়  নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন।  গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন। 

শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ৮ জন, মুকসুদপুরে ২ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন ও কোটালীপাড়ায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন । 

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৪৮৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে মুকসুদপুরে ১৪৫ জন, কাশিয়ানীতে ১২৮ জন, গোপালগঞ্জ সদরে ১৪১ জন, টুঙ্গিপাড়ায় ৮৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৪৮ জন ।

ইত্তেফাক/এমআরএম