কুমেক হাসপাতালে করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ১৩:২৮

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত এক ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের মধ্যে নগরীর কাপ্তানবাজার এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৬৩) করোনা আক্রান্ত ছিলেন। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- জেলার বুড়িচং উপজেলার বারবী মিয়ার ছেলে আলমগীর (৬০), সদর দক্ষিণের সেকান্দার মিয়ার ছেলে মোসলেম (৬৫) ও সদর উপজেলার বিবিরবাজার এলাকার ইকবাল মজুমদারের ছেলে তানভীর (৪০)।


ইত্তেফাক/আরকেজি