রংপুরে শিক্ষাবিদ নাছির উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট : ২৭ জুন ২০২০, ১৯:১৫

রংপুরের কাউনিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারীর পিতা আলহাজ্ব নাছির উদ্দিন সরকারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ ২৭শে জুন তার নিজ বাসভবনে পালিত হয়েছে। তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে সামাজিক দরুত্ব বজায়ে রেখে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত, কলমা খানি করা হয়।

উল্লেখ্য, মরহুম নাছির উদ্দিন সরকার ১৯৬২ সালে রংপুর কারমাই কলেজ থেকে উচ্চতর ডিগ্রী লাভ করে শিক্ষতার পেশা বেছে নেন। তিনি জেলার বিভিন্ন এলাকায় নিজে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং শিক্ষকতা করেন। গত ২০১৮ সালের ২৭ জুন বার্ধক্য ও ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১২ বছর। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কছে বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়েছে।

ইত্তেফাক/এসি