খুলনায় করোনার উপসর্গে নারীর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ১৯:৩৫

খুলনায় করোনা উপসর্গে রওশন আরা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রওশন আরা বটিয়াঘাটা উপজেলার দারোগাভিটার ইসমাইল হাওলাদারের স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার জানান, ২ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার রাত ৯টায় রওশন আরা খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. রেজা সেকেন্দার ।

ইত্তেফাক/এমএএম