শ্যামনগরে চিকিত্সক করোনায় আক্রান্ত

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৪৫

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার হাইকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সকাল ৯টায় খুলনাতে পিসিআর ল্যাবে পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অজয় কুমা সাহা বলেন, গত ২৫ জুন ডাক্তার হাইকুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। তার দেহে করোনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করা হচ্ছে। ইতিপূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সের আরো দুই জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে চিকিত্সাধীন আছেন।