(প্রত্যেক কৃষকই কৃষিবুদ্ধিজীবী।
নগরের কৃষিবুদ্ধিজীবী শাইখ সিরাজের জন্য।)
মাটির বন্ধুতা ছেড়ে
অরণ্যের সবুজ পুড়িয়ে
নগরে আমি আজ গ্রাম্য নাগরিক।
ছাদের বিলাসে কৃষিকাজ শিখছি।
ফসলের সত্য আমাকে আড় চোখে দ্যাখে।
পূর্ব পুরুষের মাটিপ্রেম ভুলে গেছি।
লেবুগাছে কাঁটার বল্লম,
কেটে গেছে হাত।
রক্ত দেখে
আমাকে করুণা ক’রে
একটি গোলাপ হেসে দিল।
তুমি ওই ক্ষতে
তোমার কৃষকে কবে দেবে হাত?
গোবরের গন্ধে ছেড়ে দেবে না তো?
