চট্টগ্রামে তিন দিনের অনলাইন ডিজিটাল মেলা শুরু আজ

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৫৫

চট্টগ্রাম অফিস

জেলায় পরিচালিত ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইন প্ল্যাটফরমে তিন দিনের ডিজিটাল মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ রবিবার থেকে শুরু এই মেলায় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গত ১১ বছরের অর্জন সম্পর্কিত কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণ ব্যানার-পোস্টারের মাধ্যমে প্রচার করা হবে। গতকাল শনিবার সকালে আয়োজিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেলার সার্বিক সমন্বয়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ জেড এম শরীফ হোসেন। সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) গালিব চৌধুরী এতে অংশ নেন।