প্লাজমা দিয়ে জীবন বাঁচানো মহত্ কাজ —মেয়র আতিক

আপডেট : ২৮ জুন ২০২০, ০০:২৮

প্লাজমা দিয়ে করোনায় আক্রান্ত রোগীর প্রাণ বাঁচানো একটি মহত্ কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘প্লাজমা সাপোর্ট সেন্টারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, চিকিত্সকের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না। প্লাজমা যে দান করবেন আর যে গ্রহণ করবেন তারা প্রত্যেকেই প্রত্যেকের পরিচয় জানবেন। এটা নিয়ে আমরা কোনো ভ্রান্ত ধারণা রাখতে চাই না। প্লাজমা নিয়ে একটি অসাধু চক্র মাঠে নেমেছে। এ অসাধু চক্রকে ভাঙার জন্যই আজ এ প্লাজমা সাপোর্ট সেন্টার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন - শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফুল হক, বাঁধন ফাউন্ডেশন চেয়ারম্যান রকিব আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মোমিনুর রহমান মামুন প্রমুখ।