ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই দিন সরকারি কর্মকর্তাসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী (৫৬) এবং শনিবার উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের বাসিন্দা এক গৃহবধূর (৪৮) মৃত্যু হয়।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, ওই সরকারি কর্মকর্তা শনিবার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে এলে অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপর নারী রোগী শনিবার ভাণ্ডারিয়া হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। তার অবস্থাও গুরুতর হওয়ায় ওই দিনই স্বজনার তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এসি
