পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশের ডাংগা ইউনিয়নে শনিবার সন্ধ্যায় ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে হচ্ছে রাসেল (২২) ওরফে পিচ্ছি। পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, রাসেল দীর্ঘদিন যাবত্ পলাশ ও টঙ্গীতে মাদক ব্যবসা করে আসছে। সে টঙ্গীতে পিচ্ছি ও ফেন্সি মুন্না নামে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
