চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার তিন

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশের দোহাজারীতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়ক সংলগ্ন চাগাচর রাস্তার মাথা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দোহাজারী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় তারা ইয়াবা ব্যবসা করে আসছিল। পরে মাদক আইনে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।