রাজশাহীর দুই ল্যাবে ৮১ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর দুই ল্যাবে শনিবার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বহির্বিভাগের মলিকুলার ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫৪ জনের পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে।

অন্য দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ভাইরোলজি ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের ফলাফল এসেছে। এর মধ্যে ২৭ জনের পজিটিভ এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।