মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৫৪

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামে সোহান (৭) নামে এক নার্সারি ক্লাসের শিশু বন্যার পানিতে পড়ে মারা গেছে। 

 

শিশুর পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকালে তার বাবা বাবুল মিয়ার সাথে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরে শিশুটির লাশ উদ্ধার করে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

 

ইত্তেফাক/এএম