বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

আপডেট : ২৯ জুন ২০২০, ০০:২১

বাংলা একাডেমির সভাপতি হলেন লোক গবেষক শামসুজ্জামান খান। তিনি এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর পদটি শূন্য হলে তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। গতকাল রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়েছে।