ছোট ক্লাবগুলোর যত সমস্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:২১

ঢাকার বাইরে খেলতে যাবে ক্লাবগুলো। ঢাকার বাইরের সাত ভেন্যুতে খেলতে গেলে খরচ আছে। যাওয়া আসা থাকা খাওয়া খরচ কে বহন করবে? বড় ক্লাবগুলোর এই দুর্ভাবনা না থাকলেও ছোট বা মাঝারি ক্লাবগুলোর মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে। ১৮ জানুয়ারি লিগ শুরু করার কথা জানানো হয়েছে ক্লাবগুলোকে। লিগের আগেই ক্লাবগুলো জানতে চায় লিগ কমিটি ক্লাবগুলোর জন্য কি করছে। মুক্তিযোদ্ধা সংসদ গতকাল বাফুফেতে গিয়ে চিঠি দিয়ে ক্লাবগুলোর আর্থিক বিষয়টা জানতে চেয়েছে।

কম বাজেটের ক্লাব কিংবা ছোট দলগুলোর যত সমস্যা। বড় সমস্যা হচ্ছে আর্থিক বিষয়। যে কারণে দুশ্চিন্তাও বড়। বিজেএমসি এবং নোফেল ক্লাব চিঠি না দিলেও তারাও একই সমস্যা মনে করছে। ঢাকার বাইরে গিয়ে খেলতে হলে টাকা-পয়সার খরচ আছে। মুক্তিযোদ্ধার ফুটবল ম্যানেজার আরিফুল ইসলাম বাফুফেতে চিঠি জমা দিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলেন। প্রিমিয়ার লিগের জন্য লিগ কমিটি আর্থিক বিষয়টা নিশ্চিত করেনি বলে দ্বিধার মধ্যে রয়েছে বিভিন্ন ক্লাব। বড় ক্লাবের আর্থিক সমস্যা নেই। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু জানিয়েছেন, ‘আর্থিক বিষয়টা আগেই নির্ধারণ করা আছে।’

নোফেল ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নোয়াখালীতে তাদের মাঠ পরিদর্শন করেনি বাফুফে। কিভাবে খেলা হবে সেখানে।