রাজৈরে বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১২:১৬

মাদারীপুরের রাজৈরে উপজেলার আমগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সজিব মাতুব্বর (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকার মন্নাত মাতুব্বরের ছেলে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, সকালে ওই মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন সজিব। এ সময় বরিশালগামী আলসানী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ইত্তেফাক/এএম