স্পোর্টস রিপোর্টার
দুই দফায় সহযোগিতা দেওয়ার সময় ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছিল, তারা তৃণমূলের ক্রীড়া সংশ্লিষ্টদের আরো আর্থিক সহযোগিতা দেবে। কোভিড-১৯, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, কোচ, রেফারি যারাই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন সেই সব ক্ষতিগ্রস্তদের বিভাগ এবং জেলা থেকে বাছাই করা হবে। একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে সংবাদ মাধ্যমকে। জনপ্রতি ৭ হাজার টাকা করে দেওয়া হবে।
