প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা হলেও কথা না বলার আফসোসে পুড়ছেন পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতার। মুম্বাইয়ের একটি হোটেলে সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল শোয়েবের। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘২০১৬ সালে ভারত থেকে ফেরার পথে মুম্বাইয়ের অলিভে ওর (সুশান্ত) সঙ্গে আমার দেখা হয়েছিল। সত্যি বলতে, ওকে দেখে একদমই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল না। আমার কাছ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে রেখেছিল। আমার বন্ধু আমাকে বলল যে ও ধোনির ছবি করছে। এখন আমার আফসোস হচ্ছে, কেন সেদিন ওকে থামিয়ে জীবন সম্পর্কে কিছু কথা বললাম না। আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ওকে বলতে পারতাম। এখন খুব আফসোস হচ্ছে।’
