মনোবিদের শরণাপন্ন ব্রড

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:২০

এবার ইংলিশ গ্রীষ্মের সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেটের বাস্তবতা যদিও অন্য অনেক খেলার মতো নয়, তার পরও ক্রিকেটারদের জন্য এটি বড় পরীক্ষা হবে বলে মনে করছেন স্টুয়ার্ট ব্রড। তাই মনোবিদের পরামর্শ নিচ্ছেন তিনি। বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে যখন লাল বলের ম্যাচ খেলি আমরা, অনেক সময়ই খুব কম দর্শকের সামনে খেলতে হয়। কাজেই শুধু দর্শকের উত্সাহই এখানে সবকিছু নয়। তবে দর্শক ছাড়া খেলাটাকে অবশ্যই ভিন্ন কিছু মনে হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট নিশ্চিতভাবেই হবে মানসিক পরীক্ষা, প্রত্যেক ক্রিকেটারকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটি নিয়ে আমি খুবই সচেতন এবং এর মধ্যেই আমাদের ক্রীড়া মনোবিদের সঙ্গে কথা বলেছি যেন নিজের সেরাটা দেওয়ার মতো মানসিক অবস্থায় থাকতে পারি।’