মই বেয়ে সেতু পারাপার!

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৪৯

কেশবপুর (যশোর) সংবাদদাতা

সেতুতে ওঠার সংযোগ সড়ক না থাকায় মই বেয়ে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার মধ্যকুল পাকা রাস্তা হতে বাচ্চুর বাড়ির অভিমুখে রাস্তার ওপর ছোট আকারের সেতুটি নির্মাণ কাজ শুরু করা হয়। মধ্যকুল গ্রামের বাসিন্দা রিপন হোসেন বলেন, সেতুর পাশে মাটি না দেওয়ার কারণে তারা মই তৈরি করে যাতায়াত করছিল। স্থানীয় বাসিন্দা রেকসোনা খাতুন বলেন, বাচ্চাদের নিয়ে মই বেয়ে কালভার্টের ওপর উঠানামা করতে ভয় লাগে। ঠিকাদার লুত্ফর রহমান জানান, দুই-একদিনের ভেতর যাতায়াতের উপযোগী হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ঠিকাদারকে কালভার্টের দুই পাশে মাটি ভরাট করার জন্য বলা হয়েছে।