নগরকান্দায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫১

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার বিকালে দুই দল গ্রামবাসীর একজন নিহত হয়েছেন। নিহতের নাম জাফর মোল্লা (৫০)। এ সময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। জাফর মোল্লা উপজেলার বড় পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। থানা অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা বলেন, ‘জাল চুরি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। তবে এলাকা শান্ত রাখার জন্য ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।