চাটমোহরে পাগলা কুকুরের কামড়ে আহত ৫

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৩

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে সোমবার পাগলা কুকুরের কামড়ে নারীসহ পাঁচ পথচারী আহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে অনেকেই বাজার করতে আসেন। এ সময় একটি কুকুর তেড়ে এসে পথচারীদের কামড়াতে থাকে। এলাকার লোকজন লাঠি ও বাঁশ নিয়ে কুকুরটি মারার চেষ্টা করলেও দৌড়ে পালিয়ে যায়। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।