মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৫

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামে রবিবার বিকালে বন্যার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহান (৭)।

ঐ সময় সোহান বাবা বাবুল মিয়ার সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির লাশ উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।