ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা পাইপ ধ্বংস

আপডেট : ২৯ জুন ২০২০, ২২:১৪

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ও বালু বিক্রি করার দায়ে দুই ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় সহযোগিতায় ছিলেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ টিম। এ সময় বারাহিরচর গ্রামের মান্নানের ছেলে শিবলু এবং একই এলাকার ওমর আলীকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, অবৈধ ড্রেজারের খোঁজ পাওয়া গেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।