ইত্তেফাক রিপোর্ট
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সমঝোতা করতে ঐ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পক্ষগণের সঙ্গে এই সমঝোতা করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়। আগামী ১৩ জুলাই এ বিষয়ে পরবর্তী আদেশ দেবে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় দায়েরকৃত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিটকারীর পক্ষে মুনতাসির উদ্দিন আহমদ, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে রোকন উদ্দিন মাহমুদ ও তানজিব উল আলম শুনানি করেন। গত ৩০ মে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ।
