ট্রাম্পের বিরুদ্ধে ইরানে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২৯ জুন ২০২০, ২৩:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরান। ট্রাম্পকে ধরতে এমনকি ইন্টারপোলের সাহায্য চেয়েছে তারা। বাগদাদে গত জানুয়ারিতে ইরানের জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শুধু ট্রাম্প নন, আরো ৩৫ জনকে (কেউ কেউ বলছেন ৩৬ জন) এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় আইনজীবী আলি আলকাসি মেহর ইরানের বার্তা সংস্থা ফারসকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডয়চেভেলে ও রয়টার্সের