থোক বরাদ্দ পাওয়া খাতগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে একটি সমন্বয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
জি এম কাদের বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া থোক বরাদ্দ দিলে সাধারণত এডহক বেসিসে যখন যেখানে দরকার তখন সেখানে খরচ করার একটি প্রবণতা থাকে। কত দরকার, কী দরকার সেটা কে নির্ধারণ করবে? এগুলোর ব্যাপারে সঠিক নিয়ন্ত্রণ রাখা যায় না। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেন জাপা চেয়ারম্যান।
