শিবচর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য মৎস্যচাষিদের মাঝে গাড়ি ক্রয় বাবদ চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবচর উপজেলায় যাদুয়ারচর সিআইজি মৎস্যচাষি সমবায় সমিতি লি: কে মৎস্য পরিবহনের জন্য এ চেক বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্প মৎস্য অধিদপ্তরের আওতায় জলাধার বা ট্যাংক এবং স্টাইরোফোমের বক্স সম্বলিত ভ্যান গাড়ি ক্রয়ের উপ প্রকল্প প্রস্তাব অনুযায়ী পিকআপ ভ্যান গাড়ি ক্রয় করা হয়েছে। ভ্যান গাড়ির মূল্য পরিশোধের জন্য এআইএফ-২ ম্যচিং গ্রান্ট এর ৭০% অর্থ ৩,৮১,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আঃ লতিফ মোল্লা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো: সেলিমসহ প্রমুখ।
ইত্তেফাক/এমএএম
