মত্স্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নীলফামারীতে জলাশয় পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলবাড়ি পাড় বাঁশপুকুরের পুনঃখনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। প্রকল্পে বরাদ্দকৃত মোট ১৭.৮১ লাখ টাকা ব্যয়ে ১.১১ হেক্টর জমিতে ০.৯৮ হেক্টরে পুকুর খনন করা হয়। সেখানে ১০ জন পুরুষ ও ৫ জন মহিলা প্রতিনিয়ত কাজ করবে। পুকুর খনন শেষ হবে আগামী ৩১ মার্চ ২০১৯ সালে। মোট মাটির কাজের পরিমাণ ১১৫৯৪.৩০ ঘনমিটার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন ভূঁইয়া, জেলা মত্স্য কর্মকর্তা মো. আদুর রউফ, কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কাশেম আজাদ, গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহবুব জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।
