রাঙ্গামাটির পাহাড়ি তিন শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটি সেনানিবাসের সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস)-এর সহ-সভাপতি শারমিলা মেহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি সেপকস্্ রাঙ্গামাটি শাখার সচিব তাহসিন চৌধুরী লুনা, রাঙ্গামাটি রিজিয়নের (জিএসও-২ (ইন্ট) মেজর সৈয়দ তানভীর সালেহসহ সেপকস্্-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি, ভেদভেদী, আমানতবাগ, তবলছড়ি, বনরূপা, রিজার্ভ বাজারসহ বিভিন্ন এলাকার দুস্থ পরিবারগুলো কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
