মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শেষ হয় এই উত্সব। মাগুরা পৌর এলাকার দড়ি মাগুরা কোকিল কুঞ্জে প্রয়াত বাউল সাধক ও গবেষক গোসাই মনোরঞ্জন বসুর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের আয়োজন করেন প্রয়াত মনোরঞ্জন বসুর পুত্র অধ্যক্ষ তপন কুমার বসু। অনুষ্ঠানের শুরুতে লালন ও বাউল দর্শনের ওপর বক্তব্য অনুষ্ঠিত হয়। উত্সবে বাউল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী লতিফ শাহ প্রমুখ বাউল শিল্পী। উত্সবে কুষ্টিয়া মেহেরপুর, কুমিল্লা, মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ শতাধিক লালন ও বাউল সাধক ও শিল্পী অংশ নেন। গতকাল বৃহস্পতিবার বিকালে ভোজের মাধ্যমে শেষ হয় দুদিনব্যাপী এ উত্সব।
