সীমান্তে চীনের অনুপ্রবেশ রোধে ভারতকে সমর্থন দিল তিব্বতি সংগঠন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:১৫

সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের সঙ্গে সংহতি জানিছে তিব্বতের আঞ্চলিক যুব কংগ্রেস। গত সোমবার টরেন্টোতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

বিক্ষোভকারীরা ভারতের প্রতি সমর্থন দেয় এবং চীনের অনুপ্রবেশের প্রতি নিন্দা প্রকাশ করেন। এসময় চীনের অনুপ্রবেশ রোধে ভারতীয় সেনাদের ধন্যবাদ দিয়ে শ্লোগান দিতে থাকে। তাদের বলতে শোনা যায় 'থ্যাঙ্ক ইউ ইন্ডিয়ান আর্মি'।

এদিকে, আমেরিকার নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে সংগঠনটির আরও দুইটি শাখাও প্রতিবাদ কর্মসূচী পালন করে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ আক্রান্ত হলেও অবাক হব না: ফাউসি

গত ১৫ জুন লাদাখে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় সরকার। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ওই সংঘর্ষে চীনের কমপক্ষে ৪৩ জন্য সৈন্য নিহত কিংবা আহত হওয়ার ঘটনা ঘটেছে। এএনআই।

ইত্তেফাক/আরআই