ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে লিকেজ দেখা দিয়েছে। সোমবার রাতে ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাঁধের লিকেজ রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে বুধবার যমুনা নদীর পানি বিপত্সীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, গত বছর বাঁধ সংস্কারের জন্য ফেলা জিও ব্যাগের কয়েকটি স্থানে লিকেজ দেখা দিয়েছে। বাঁধে সৃষ্ট ঐ লিকেজ বন্ধের কাজ অব্যাহত রয়েছে। সৃষ্ট লিকেজের কারণে বাঁধ ভাঙনের শঙ্কা নেই। বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে।
