মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় ৮১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকালে উপজেলার মান্দা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা বহনের একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল সেট ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার উত্তর গ্রামের সোহেল রানা (৩৯) এবং একই জেলার বি পাড়া গ্রামের মিজান (৩০)। রাজশাহী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, আটককৃতদের মান্দা থানায় সোপর্দ করা হয়েছে।
