বোনাপোল বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৯

বেনাপোল (যশোর) সংবাদদাতা

মহামারি করোনা ভাইরাসের মধ্যেও নিয়ন্ত্রণ নেই বেনাপোল বাজারের। খেয়ালখুশিমতো শত শত লোক সমাগম হচ্ছে কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন পণ্যর দোকানে। হুড়াহুড়া করে ক্রেতারা কেনাকাটা করছে। বুধবার সকালে দেখা যায়, বেনাপোল বাজারের ফুটপাত থেকে শুরু করে কাঁচাবাজারের আড়ত, মাছবাজার ও মাংসের দোকানে বিপুল লোকের সমাগম। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো বিধিনিষেধ মানছে না। তদারকিতেও নেই প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য।

বেনাপোল পৌরসভার কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম রনি বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি সবার অবগতির জন্য এবং সাবধানতা ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করব।