দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপত্সীমার ওপরে

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৯

রাজবাড়ী প্রতিনিধি

গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট দিয়ে বিপত্সীমার ৮.৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার বেলা ১০টায় পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণিক ইউসুফ উদ্দিন খান।

রাজবাড়ীতে পদ্মার পানি পরিমাপের জন্য তিনটি পয়েন্ট রয়েছে। এগুলো হলো সদরের মহেন্দ্রপুর, পাংশার হাবাসপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট। এর মধ্যে সদরের মহেন্দ্রপুর ও পাংশার হাবাসপুর পয়েন্টে পানি বিপত্সীমার নিচে অবস্থান করছে।