সিরাজগঞ্জ প্রতিনিধি
জেলার বিভিন্ন নদী-খাল-বিলে অবাধে ডিমওয়ালা মা মাছ নিধন চলছে। নিধন করা হচ্ছে পোনা মাছও। প্রতি বছর পোনা ও ডিমওয়ালা মাছ নিধন করার ফলে ভরা মৌসুমে মাছের অভাব দেখা যায়। বিশেষ করে দেশীয় জাতের শিং, মাগুর, টেংরা, গোলসা, কই, পুঁটি, বাইজা, সরপুঁটি, গুচি, বাইম, ফলিয়া, চিতল, শোল, বোয়াল, গজার, টাকি, চ্যাং, মেনি, খলিশা, পাবদা, মলা, ডানকিনেসহ নানা প্রজাতির মাছ খুব কমই দেখা যায়। জেলা মত্স্য কর্মকর্তা মো. শাহেদ আলী জানান, মত্স্য বিভাগের অপ্রতুল জনবল দিয়ে চলনবিলের মতো বড় বিলের বিভিন্ন স্থানে মা মাছ নিধন ঠেকানো কঠিন। তার পরও মা মাছ ও পোনা নিধন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেব।
