নিজের জমানো কিছু টাকা দিয়ে সম্প্রতি একটি ওয়ালটন ফ্রিজ কিনেছেন তিনি। আর তাতেই ভাগ্য বদলে যায় তার। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভালাইন ঘাটি গ্রামের গামছা বিক্রেতা সোলাইমান হক। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেনের আওতায় ফ্রিজ কিনে তিনি হয়েছেন মিলিয়নিয়ার। ঐ টাকা দিয়ে ব্যবসা আরো বড় করবেন সোলাইমান। সম্প্রতি ওয়ালটনের নিয়ামতপুর প্লাজায় আনুষ্ঠানিকভাবে সোলাইমানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, যুবলীগ নেতা মুরশেদ আলম মিঠু, ওয়ালটন নওগাঁ জোনের এরিয়া ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, প্লাজা ম্যানেজার রায়হান কবির প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
০
