ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:১০

বিজয়নগরে নতুন করে সোনালী ব্যাংকের স্টাফ ও স্বাস্থ্য কর্মীসহ একদিনে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে সোনালী ব্যাংকের ৪ জন, দুইজন  স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন।

বিজয়নগর হাসপাতালের চিকিৎসক আশরাফুল আলম স্বপন বলেন, বুধবার রাতে ১৩ জনের পজিটিভ রিপোর্ট আসে।এ নিয়ে উপজেলায় আগের ২৫ জন সহ মোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১৪ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ইত্তেফাক/এমআরএম