তুমুল হর্ষধ্বনি করতলগত হওয়ার আগেই
অবলীলায় ঝরে পড়ে অন্তর্বাস
হাতের তালুতে ঢেকে রাখা মহামূল্যবান ত্রিভূজে
অসংখ্য বিধ্বংসী ভাইরাস উড়ে চলে
নিশিপাওয়া শ্রোতৃমণ্ডলীর নাকে মুখে চোখে
পুরো ক্লাব মিলনায়তনে ঠা ঠা রব
কিছুক্ষণ আগের নীরবতা ভেঙে খান খান
সারাবিশ্বে ছড়িয়ে পড়ে হাহাকার এই প্রতিধ্বনি
অন্ধকার পুরীতে নিষিদ্ধ আগ্রাসনে দিগম্বর খদ্দেরের
জননেন্দ্রিয়ের মহা অপবিত্র তরল হিরকখণ্ডের
অসংখ্য ড্রপলেট উড়ে উড়ে গ্রাস করে তাহাদের
সীমাহীন ভোগের আগে যাদের নিউরনে
একবারও বাজেনি সংকেত,
তরল নিষিদ্ধের ঝকঝকে গ্লাসে কী ভয়াবহ বসবাস তার
নিষিদ্ধ পুষ্পসম প্রতিরোধ্য করোনা’র
এইডস যার কাছে নস্যি
সেই মহা অমান্যবর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে
মিলিবার সাধ বিসর্জন দিয়ে একা হয়ে যাও
তারপর না-ফেরার দেশ অথবা পরিশুদ্ধ পেয়ালা হাতে
একান্ত কক্ষে একান্ত দয়িতার সাথে বাকি-জীবন
মিথ্যার সারথি এবার সত্যের সাথে বাঁধো গাঁটছড়া
অহংকার তোমার নয়
উড়ছে-লাফাচ্ছে-দৌড়ুচ্ছে শীর্ষ আরাধ্য তার,
যদি না ন্যায় প্রতিষ্ঠিত হয় এই ছোট্ট গ্রহে
কী আছে করিবার এই ভয়াবহ করোনা’র
তুমিই ডেকেছ তাকে
তুমিই পারো কেবল ফেরাবার।
