রামেকে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ৬৭

আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:০৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন চিকিৎসক, ৩২ জন নার্স, ৭ জন ল্যাব টেকনোলজিস্ট ও ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। রামেক হাসপাতালের উপ-পরিচারক ডা. সাইফুল ফেরদৌস তথ্যগুলো জানিয়েছেন। 

ডাা. সাইফুল জানান, রোগীদের সংস্পর্শে আশায় নিবেদিত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। অনেকে হাসপাতালের কেবিন ও ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। সবার শারীরিক অবস্থাই ভালো আছে।

ইত্তেফাক/এসি