বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:২৫

গ্রাহকদের সুবিধার্থে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানোর সেবা চালু করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ গ্রাহক অ্যাপ অথবা *২৪৭# ব্যবহার করে যে কোনো নম্বরে টাকা পাঠাতে পারবেন। যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্য সমস্ত সেবা ব্যবহার করতে পারবেন। কোনো কারণে টাকা গ্রহীতা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্যদিবসের মধ্যে ফেরত চলে যাবে। —প্রেস বিজ্ঞপ্তি