পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামে বুধবার রাতে মামুন হাওলাদার নামের এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মামুন পটুয়াখালী শহরের নিউ মার্কেটের ‘লাজ সুজ’ জুতার দোকানের মালিক এবং মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল আসলে মামুন কথা বলতে বলতে ঘরের বাইরে চলে যায়। রাতে বাড়ি না ফিরলে তার মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির অদূরে পরিত্যক্ত স্থানে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পটুয়াখালী থানার ওসি আক্তার মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে পরিচিত কেউ ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।
