শিবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৮

শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে আটক করছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। বুধবার রাতে কালিগঞ্জ সরদার টোল গ্রামে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে কালিগঞ্জ সরদার টোল গ্রামে রাস্তার ওপর অভিযান চালানো হয় । এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ শাকিল আহম্মেদকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং শাকিলকে জেলা কারাগারে পাঠানো হয়।